| লেখক | সিফাতুল ইসলাম ফাহিম |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | শিশু কিশোরদের বই |
| Language | : বাংলা |
| Number of Pages | 80 |
| Cover Type | হার্ড কভার |
কিশোর বন্ধুরা ভৌতিক কাহিনি পড়তে ভালোবাসে। ভূত, প্রেত, পিশাচ ও ডাইনীর গল্প তাদের ভীষণ আনন্দ ও কৌতূহলের যোগান দেয়। সে দিকটি মাথায় রেখে বিখ্যাত কয়েকজন লেখকের জনপ্রিয় ও ভয়ঙ্কর ভৌতিক কাহিনির নির্বাচিত সংকলন ভূতের আড্ডা। ভুতুড়ে তাণ্ডব ও আজব ঘটনার কথা শুনলে কিশোর মন কৌতূহলে ভরে ওঠে। তারা জানতে চায় ঘটনার রহস্য সম্পর্কে। সে রহস্য যদি হয় ভয়ঙ্কর শিহরণ জাগানো অতি মানবীয় রহস্যপুরীর ধ্বংসযজ্ঞ লীলাক্ষেত্র কিংবা মায়াবী ডাইনীর পৈশাচিক আক্রমণ। তাহলে তো কথাই নেই। কিশোরদের জন্য এমন সব কাহিনির অনবদ্য সংকলন এই গ্রন্থ।br এখানে অনেকগুলো ভূতের গল্প রয়েছে। এসব গল্পের ভেতর পাঠক বন্ধুরা খুঁজে পাবে ভয়, আনন্দ ও শিহরণ জাগানো গা ছম ছম করা নানা ঘটনাবলি। কোন কোন কাহিনি তাদের যেমন রহস্যপুরীতে নিয়ে যাবে। তেমনি নিয়ে যাবে বিচিত্র জগতে যেখানে প্রতি পদে পদে বিপদ আর ভয় অপেক্ষা করছে। এতে রয়েছে অনেকগুলো ভূতের গল্প। কিশোরদের আনন্দ ও বিনোদনের সেরা আয়োজন ভূতের আড্ডা। বইটির প্রত্যেকটি গল্প ভয়, আনন্দ, শিহরণ ও মজার রহস্যে ভরা যা কিশোর পাঠকদের দারুণভাবে বিনোদন যোগাবে বলে আমার বিশ্বাস।