| লেখক | তারিক রমাদান |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 72 |
| Cover Type | পেপার ব্যাক |
বর্তমান সমাজে আমাদের দৈনন্দিন জীবনে নিষ্ঠার সাথে ধর্ম পালন করা একপ্রকার জিহাদ। আমাদের ঈমানের পরীক্ষা নেওয়া হয়, ঈমান স্বয়ং একটি পরীক্ষা। আদর্শ জীবন গড়তে পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহাবস্থানের চেষ্টা করা, সামাজিক বিভাজন, বৈষম্য, নিরক্ষরতা, বেকারত্ব ইত্যাদির নিরসনে বিদ্বেষ কমিয়ে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করা জিহাদেরই অংশ। যখন মানুষের মর্যাদা সংকটাপন্ন, তখন প্রয়োজন হয় একতার; যেমনটি আমরা আগে বলেছি। কিন্তু তার অর্থ এই নয়, সব সময় অস্ত্রের ব্যবহার করতে হবে। আজ দুনিয়াজুড়ে বহু মানুষের মানবীয় মর্যাদা ভূলুণ্ঠিত, বহু লোকের জীবন ও সম্পদের অস্তিত্ব হুমকির মুখে, বহু মানুষের অধিকার লঙ্ঘিত; যে পরিস্থিতিগুলোর দাবি হলো-জরুরি ভিত্তিতে জিহাদের ডাক। এটি হলো নিজেকে ও নিজের সম্পদকে উৎসর্গ করার প্রশ্ন। সমাজের সব শক্তিকে একত্রিত করে সামাজিক সংস্কারের উদ্যোগ নেওয়ার প্রশ্ন।