| লেখক | জুবায়ের ইবনে কামাল |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 108 |
| Cover Type | হার্ড কভার |
বছর আগে ঘুমের মধ্যে দেখা একটি স্বপ্ন পাল্টে দিল পৃথিবীর মানচিত্র। একটি স্বপ্ন বালক ইউসুফকে মায়ের কোল থেকে নিয়ে গেল বহুদূরে। আবার একটি স্বপ্নের ব্যাখ্যাই ইউসুফকে করে তুললো মিশরের মর্যাদাবান একজন। ফারাও রাজার একটি স্বপ্নের দরুণ হত্যা করা হলো অসংখ্য পুত্র শিশুকে। সেখানে ভাগ্যক্রমে বেঁচে গেলেন ছোট্ট শিশু মুসা। যিনি বড় হয়ে ইসরাইলের ইতিহাসটাই পাল্টে দিলেন। ইহুদিদের মিথলজি খুঁজে বের করে আনা হয়েছে জুলেখার এমন এক স্বপ্নের কথা,যা আমাদেরকে ইউসুফ-জুলেখার ঘটনার নতুন একটি দিক উন্মোচন করবে। সূত্র মেলাতে সামনে রাখা হয়েছে মৃত সাগরের পাশে খুঁজে পাওয়া হাজার বছরের পুরনো বাইবেলের পাণ্ডুলিপি থেকে শুরু করে ৬০০ বছর আগে লেখা ইবনে কাসিরের বই। ইহুদি-খ্রিস্টান ও মুসলিমদের বিশ্বাস অনুযায়ী তিনজন নবীর এমন কিছু রুদ্ধশ্বাস ঘটনা বের করে আনা হয়েছে,যা পড়তে গেলে চেনা গল্পগুলো শুনলেও মনে হবে এই গল্প শোনা হয়নি আগে।