Whatsapp: +8801567808596

  |  

Track Order

যে জীবন ফুলের মতন

যে জীবন ফুলের মতন

৳440
৳330
‘যে জীবন ফুলের মতন’। মানুষের জীবন কি আদৌ ফুলের মতন হতে পারে? সৌন্দর্যের দিক থেকে কিংবা সৌরভের দিক দিয়ে? হ্যাঁ, হতে পারে। শুধু ফুলের মতনই নয়; বরং ফুলের চেয়ে অধিক সুন্দর হতে পারে। গাছের ফুলের চেয়ে অধিক সুবাসিত হতে পারে। মানব-জীবনে ক্ষত সৃষ্টি করে গুনাহ। পাপ
  লেখক   শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী
  প্রকাশনী

 নাশাত পাবলিকেশন

  সংস্করণ   May 22, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   272
  Cover Type   হার্ড কভার

‘যে জীবন ফুলের মতন’। মানুষের জীবন কি আদৌ ফুলের মতন হতে পারে? সৌন্দর্যের দিক থেকে কিংবা সৌরভের দিক দিয়ে? হ্যাঁ, হতে পারে। শুধু ফুলের মতনই নয়; বরং ফুলের চেয়ে অধিক সুন্দর হতে পারে। গাছের ফুলের চেয়ে অধিক সুবাসিত হতে পারে। মানব-জীবনে ক্ষত সৃষ্টি করে গুনাহ। পাপ। কিন্তু আল্লাহ আরহামুর রাহিমীন, বান্দার প্রতি পরম দয়াশীল। তিনি এমন একটি সহজ এবং সংক্ষিপ্ত পথ তৈরি করে রেখেছেন, যে পথ গ্রহণ করলে একজন চরম অপরাধীও নিষ্পাপ হয়ে যায়। এমন নিষ্পাপ হয়, যেন সে কোনোদিন পাপই করেনি! আমরা যদি সেই পথ গ্রহণ করি, ইনশাআল্লাহ আমাদের জীবনও হবে ফুলের মতন। বরং তার চেয়েও বেশিকিছু। কোন সে পথ, যে পথে পা দিলে দাগযুক্ত জীবনও ফুলের মতন সুন্দর হয়? সুবাসিত হয়? সুশোভিত হয়? সেই পথেরই সন্ধান দিবে আমাদের এবারের আয়োজন ‘যে জীবন ফুলের মতন’। . উম্মাহর ইসলাহ ও তরবিয়তের ক্ষেত্রে হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহির মাওয়ায়েজ এবং মালফুজাতের যে ভূমিকা, তা কারো অজানা নয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে হযরতের মাওয়ায়েজ, মালফুজাত, ইসলাহ, ইরশাদ এবং দিকনির্দেশনা রয়েছে। দীন ইসলামের প্রায় প্রতিটি বিষয়ের উপরই তার জ্ঞানগর্ভ বয়ান, রচনা এবং রাহনুমায়ী রয়েছে। আমাদের এবারের প্রকাশনা ‘যে জীবন ফুলের মতন’ শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানীর বারোটি বয়ানের সংকলন। এটি মূলত হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত বাণীসংকলন ‘শরীয়ত ও তরীকত’-এর ব্যাখ্যায় প্রদত্ত বয়ানের উর্দু সংকলন ‘তারবিয়্যাতি বয়ানাত’-এর বাংলা তরজমা। হযরত উসমানী এক রমযানে ‘শরীয়ত ও তরীকত’ কিতাবে সংকলিত মালফুজাতের আলোকে বয়ানগুলো করেন। অডিও থেকে উর্দু সংকলনটি তৈরি করেন পাকিস্তানের জনাব মুহাম্মাদ আদনান মির্জা। ‘যে জীবন ফুলের মতন’ সেই সংকলনেরই ভাষান্তর। আশা করি বইটি আমাদের জীবনে আলোর দিশা দিবে।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।