| লেখক | আব্দুল্লাহ ইবনে আব্দুর রহিম বুখারী |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | পরিবার ও প্যারেন্টিং |
| Language | বাংলা |
| Number of Pages | 56 |
| Cover Type | পেপার ব্যাক |
আমাদের দেশের ওয়াজ-মাহফিল সহ যাবতীয় ধর্মীয় প্রচার-প্রচারণায় বাবা-মায়ের হক নিয়ে যতোটা আলোচনা হয়, সেই তুলনায় সন্তানের হক নিয়ে তেমন কোনো আলোচনা হয় না বললেই চলে। এই একপেশে আলোচনার প্রভাব দেখা যায় সমাজে, আল্লাহর ইবাদাতের পরপরই বাবা-মায়ের প্রতি ইহসান করতে বলা হয়েছে, কিন্তু অনেক বাবা-মা ভেবে নেয় আমি বুঝি সন্তানের উপর যাচ্ছে তাই করার অধিকার রাখি। পেছনের যেই গ্যাপ তা পূরণ করতে সন্তানের হক নিয়ে সমাজে বেশি বেশি আলোচনা হওয়া দরকার। আমরা আশা করি সেই শূন্যতাই পূরণ করবে মদীনা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর শায়খ আব্দুল্লাহ ইবনে আব্দুর রহিম বুখারী রচিত এই বইটি। সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলা অত্যন্ত কঠিন একটি কর্ম, হাস-মুরগীর বাচ্চা জন্ম থেকেই হাস-মুরগী, কিন্তু মানুষ যে শিশু জন্ম দেয় তা জন্ম থেকেই মানুষ হয়ে গড়ে ওঠে না, সন্তান মানুষ হিসেবে গড়ে তোলা খুব কঠিন একটি শিল্প, সেই শিল্প শিখতে হয়, প্রশিক্ষণ নিতে হয়, দক্ষ লেখক কুরআনের আয়াত ও হাদীসের উল্লেখের পাশাপাশি আয়াত ও হাদীসের অধীনে আমাদের বড় বড় ইমামগণ কী বলেছেন সেই কথাগুলোও তিনি যত্ন সহকারে উল্লেখ করেছেন, জীবন থেকে নেয়া তাদের সেই অভিজ্ঞতাগুলোও আমাদের সন্তান গড়ার পথে পাথেয়।