| লেখক | রবীন্দ্রনাথ ঠাকুর |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | সাহিত্য ও উপন্যাস |
| Language | বাংলা |
| Number of Pages | 192 |
| Cover Type | হার্ড কভার |
প্রিমিয়াম কোয়ালিটি। যোগাযোগ উপন্যাসে কুমু ও মধুসূদনের দাম্পত্যের ফাটল হিসাবে তৃতীয় ব্যক্তি শ্যামাসুন্দরীর উপস্থিতি থাকলেও তা গৌণ, মুখ্য কারণ হলো উভয়ের চিন্তাভাবনার পার্থক্য, যা অনেকটাই নিহিত আছে কুমুর চরিত্র চিত্রণে। প্রধান চরিত্রগুলোর মধ্যে বিপ্রদাস চাটুজ্যে, তার কুমুদিনী এবং কুমুদিনীর স্বামী ঘোষাল বংশের মধূসুদন ঘোষালই প্রধান। এছাড়াও উপন্যাসটিতে রবীন্দ্রনাথ ঠাকুর শ্যামাসুন্দরী, নবীন, মতির মা এসব চরিত্রের মাধ্যমে শিক্ষা ও রুচি বিবর্জিত টাকাওয়ালাদের বিপরীতে রুচিশীল মধ্যবিত্ত শ্রেণির অবস্থান দেখিয়েছেন। যোগাযোগ উপন্যাসে মানস-দ্বন্দ্বের পাশাপাশি নারী স্বাধীনতার কথাও ফুটিয়ে তোলা হয়েছে সুনিপুণভাবে। লিখন শৈলী, ঘটনা, চরিত্রচিত্রণের দিক থেকে বিবেচনা করলে যোগাযোগ উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অন্যতম প্রতিভার প্রস্ফুরণ হিসেবে বিবেচিত হবে নিঃসন্দেহে।